পাকিস্তানের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল মুত্তাহিদিয়া কওমি আন্দোলন (এমকিউএম) ৮৩ জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন।
দলটির নেতা ফারুক সাত্তার জানিয়েছেন, তাদের দলের নেতাকর্মীদের উপর করাচিতে দমন-পীড়ন চালানোর প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।
তবে কর্তৃপক্ষ দাবি করেছে, কোনো রাজনৈতিক কারণে ওই অভিযান চালানো হয়নি। নিরাপত্তার কারণে সেটি করা হয়েছে। এমকিউএম এ যুক্তি প্রত্যাখান করেছে।
বর্তমানে এমকিউএম রাজনৈতিক দলটি বিরোধী দলে থাকলেও তাদের ৩০ বছরের রাজনৈতিক ইতিহাসে সরকারের সঙ্গে জোটে বেশ কয়েক বার ক্ষমতার স্বাদ পেয়েছিল।
পাকিস্তানের আইন সভার নিম্নকক্ষে দলটির ২৪ জন সংসদ সদস্য পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এছাড়া উচ্চকক্ষ সিনেটে ৮ জন ও সিন্ধ প্রাদেশিক পরিষদে ৫১ জন সদস্য পদত্যাগের আবেদন করেছেন।
যদি তাদের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়, তাহলে আইন সভায় তাৎপর্যপূর্ণ শূন্যতা সৃষ্টি করবে। এর ফলে বড় ধরনের উপ-নির্বাচনের আয়োজন করতে হবে। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এটা এড়াতে চাইবেন।
জেডআই





