রাশিয়ার এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। বিমানটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আজ রোববার ( ১০ অক্টোবর) রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন পাইলটও ছিলেন।

চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় ৪ জন নিহত ও ১২ জন আহত হন।

উল্লেখ্য, ১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্টি স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে। তথ্যসূত্র: আরটি, এএফপি।

এইচএন