ভারতের বর্তমানে ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য ডা, সত্যপাল সিংয়ের বাড়ি থেকে দুই জন যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই পুলিশের বিশেষ একটি ব্রাঞ্চ খদ্দের সেজে আটক করে ওই দুই যৌনকর্মীকে। মুম্বাই পুলিশের সোশাল সার্ভিস ব্রাঞ্চের ডেপুটি কমিশনার মহেশ পাতিল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর তারা খরিদ্দার সেজে ওই বাড়িতে যান। বাড়ির কেয়ারটেকার ভাকিল রাজু শাহ তাদের পাতা ফাঁদে পা দিতেই পুলিশ তাকে ধরে ফেলে। সেই সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় দু'জন নারীকে। এই ঘটনায় আরো খোঁজ-খবর করার জন্যে নিয়োগ করা হয়েছে ভার্সোভা পুলিশকে। এ প্রসঙ্গে সংসদ সদস্য সত্যপাল জানান, তিনি ওই ফ্ল্যাটটি ইন্ডিয়া বুলস নামে একটি সংস্থাকে ভাড়া দিয়েছিলেন। তিনি ওই সংস্থার নামে মামলা দায়ের করবেন। ঢাকা, ৩জুন (টাইমনিউজবিডি) //জেডআই