বাগদাদের শিয়া প্রধান এলাকায় বুধবার ৬টি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, বাগদাদের পার্শ্ববর্তী পাঁচটি এলাকায় স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচমান সময় সকাল ৭টা) এ হামলগুলো চালানো হয়।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভিযানে ইরাকের সাবেক স্বৈরমাসক সাদ্দাম হোসেন সরকারের পতনের ১১তম বার্ষিকী উদযাপনকালে এ হামলা চালানো হয়। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]