ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ৩০ জন সেনা ও সীমান্তরক্ষী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী কবলিত অঞ্চলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো জানিয়েছেন, রুশপন্থী বিদ্রোহীরা একটি উচ্চ শক্তিসম্পন্ন মিসাইল হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তবে, কোন এলাকায় হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সরকারি বাহিনী।
প্রেসিডেন্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে বলেন, "আমাদের প্রত্যেকটি নিহত সেনার জীবনের মূল্য শত শত প্রাণ দিয়ে শোধ করতে হবে বিদ্রোহীদের। একজন সন্ত্রাসীও এর দায়ভার এড়াতে পারবে না। প্রত্যেককেই এর বিনিময় ফিরিয়ে দেয়া হবে।" নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর ওয়েবসাইটে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট পোরোশেঙ্কো।
রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে রাশিয়ার সীমান্ত সংলগ্ন ঝেলেনোপিল্লেই এলাকা থেকে একটি শক্তিশালী গ্রাড মিসাইল নিক্ষেপ করে বিচ্ছিন্নতাবাদীরা। ঝেলেনোপিল্লেই এলাকাটি বিদ্রোহীকবলিত লুহানস্কে অবস্থিত। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় ৩০ সেনা নিহত
ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত ৩০ জন সেনা ও সীমান্তরক্ষী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী কবলিত অঞ্চলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে





