শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ভোটে টুর্কের পুনর্নিয়োগের প্রস্তাব ১৪৪-১০ ভোটে অনুমোদন পায়। এর মধ্য দিয়ে ১৯৯৩ সালে পদটি চালুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার রেকর্ড গড়লেন তিনি। খবর আল জাজিরার।
ফলকার টুর্ক ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দেন এবং শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।
২০২২ সালে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন টুর্ক। পাশাপাশি আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়েও তিনি নিয়মিত উদ্বেগ প্রকাশ করেছেন।
বিতর্ক ও বিরোধিতা সত্ত্বেও সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক সমর্থন পাওয়ায় আগামী চার বছরও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন ফলকার টুর্ক।
এনএইচ