বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাটের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর উপর নজরদারি চালাচ্ছে আইএসআই। মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে ভারত সরকার। গেমিং ও মিউজিক অ্যাপের মাধ্যমে নজর রাখা হচ্ছে। যেসব অ্যাপকে ব্যবহার করা হচ্ছে সেগুলি হলো- Top Gun, mpjunkie, vdjunky, talking frog.

লোকসভায় এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরি বলেন, প্রাক্তন জওয়ানদের চাকরির সুযোগের লোভ দেখিয়ে কাজে লাগানোর চেষ্টা করছে আইএসআই।

তিনি আরো জানান, ২০১৩ থেকে ২০১৬-র মধ্যে মোট সাতজন প্রাক্তন জওয়ানকে গ্রেফতার করা হয়েছে সন্দেহনজক কাজের জন্য। তারা গুপ্তচর হিসেবে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে সব সরকারি মন্ত্রণালয়কে কম্পিউটার সিকিউরিটি পলিসি-সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেয়া হয়েছে। যাতে সাইবার অ্যাটাক আটকানো সম্ভব হয়, এমন পদ্ধতি সেখানে উল্লেখ করা হয়েছে।

এমআর