মালয়েশিয়ান কর্তৃপক্ষ বিশ্বাস করছে, বিমান চালনা ও রাডার অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে এমন কেউ পরিকল্পিতভাবে নিখোঁজ বিমানটিকে ভারত মহাসাগরের দিকে ঘুরিয়ে নিয়ে থাকতে পারে।
সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।
এক সপ্তাহ আগে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ফ্লাইট-৩৭০কে কারো নির্দেশে নির্ধারিত পথ থেকে সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছিলো এমন সন্দেহ এ মন্তব্যের ফলে আরো জোরালো হলো।
আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সঙ্গে সম্পৃক্ত ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ জন্য ওই ব্যক্তিকে দক্ষ, যোগ্য ও আধুনিক পাইলট হতে হবে।’
তিনি বলেন, সামরিক রাডার থেকে সংগৃহীত এখনো অপ্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে এমন ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এয়ার-ট্রাফিক কন্ট্রোল স্ক্রিন ও বেসামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পরও সামরিক রাডার বেশ কয়েক ঘণ্টা বিমানটির গতিপথের ছক তৈরি অব্যাহত রাখে।
তিনি বলেন, বিমানটি চার কি পাঁচ ঘণ্টা এর নির্ধারিত গতিপথের অনেক পশ্চিমে ভারত মহাসাগরের দিকে উড়ে চলেছে।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির’ বেসামরিক রাডার ফাঁকি দেয়ার উপায় জানা ছিলো। মনে হচ্ছে তিনি রাডার ফাঁকি দেয়ার উপায় নিয়ে অধ্যয়ন করেছেন।
ওই কর্মকর্তা চলমান একটি তদন্তের বরাত দিয়ে এ কথা জানান, তবে তিনি সামরিক তথ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
বিমান নিখোঁজের ঘটনা পূর্ব পরিকল্পিত: মালয়েশিয়া
মালয়েশিয়ান কর্তৃপক্ষ বিশ্বাস করছে, বিমান চালনা ও রাডার অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে এমন কেউ পরিকল্পিতভাবে নিখোঁজ বিমানটিকে ভারত মহাসাগরের দিকে ঘুরিয়ে নিয়ে থাকতে পারে। সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।





