মিয়ানমারে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচি’র ঘনিষ্ঠ বলে পরিচিত থিন কিয়াও।

বুধবার রাজধানী নাইপিডোতে তিনি শপথ গ্রহণ করেন।

গত ৫০ বছরের বেশি সময়ের মধ্যে থিন কিয়াও হলেন মিয়ানমারের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট।

গত নভেম্বরে সংসদ নির্বাচনে এনএলডির বিপুল জয়ের ফলে থিন কিয়াওয়ের নির্বাচিত হওয়ার পথ সুগম হয়।

তবে বিশ্লেষকরা বলছেন, থিন কিয়াও হবেন একজন ছায়া প্রেসিডেন্ট। সব ক্ষমতা থাকবে এনএলডি নেত্রী অং সান সুচির হাতে তার নেতৃত্বেই চলবে দেশ।

এসএম