পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা বাহিনী পিএমএসএ তাদের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১২ নৌকাসহ ৬৫ ভারতীয় জেলেকে আটক করেছে।
শনিবার ভারতের গুজরাট উপকূলের কাছে পাকিস্তানি জলসীমা থেকে তাদের আটক করা হয়। ভারতের জাতীয় মৎস্যজীবী ফোরামের (এনএফএফ) বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিচ্ছে।
এনএফএফের সচিব মনিষ লন্ডারি বলছেন, চলতি বছরের মধ্যে জেলে বন্দি হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি।
তিনি বলেন, ওখা ও পোড়বন্দর শহরের ওই জেলেরা ৪-৫ দিন আগে গুজরাট উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শনিবার তাদের বন্দি হওয়ার খবর পাই আমরা। নৌকাগুলোর মধ্যে ১১টি পোড়বন্দরের, অপরটি ওখা শহরের।
এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান এনএফএফ সচিব।
জেআই





