কাশ্মীরে পাকিস্তানি সীমান্তে ভারতের হামলায় ২ পাকিস্তানি সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
পাকিস্তান-ভারতের মধ্যকার 'লাইন অব কন্ট্রোল' হিসেবে পরিচিত কাশ্মির সীমান্তে ভারি মর্টার ও অস্ত্র নিয়ে হামলা চালায় ভারত।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার জন্যই এ হামলা চালানো হয়। এই হামলায় ৩৮ জন জঙ্গি ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
এদিকে, লাইন অব কন্ট্রোল নীতি না মানার বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন নরেন্দ্র মোদী। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ডটকম তার প্রতিবেদনে জানিয়েছে, মোদী লাইন অব কন্ট্রোল বিষয়ে আলোচনার জন্য সকালে কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-এর মিটিং এ বসেছেন।
অন্যদিকে, রয়টার্স পাকিস্তানি সৈন্যের বরাত দিয়ে জানিয়েছে, ভারতের সঙ্গে গোলাগুলিতে তাদের দুইজন সৈন্য মারা গেছে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ গোলাগুলি শুরু হয়, চলে সকাল ৮টা পর্যন্ত। এতে কমপক্ষে দুজন পাকিস্তানি সেনা নিহত হন। ডন অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিয়ন্ত্রণ রেখায় ভিম্বার, হটস্প্রিয় কেল ও লিপা সেক্টরসে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা। এর যথাযথ জবাব দেয় পাকিস্তানি সেনারা।
প্রশঙ্গত, ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৯ ভারতীয় সেনাকে হত্যা করে। এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
২০০৩ সালে লাইন অব কন্ট্রোলে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু তা ভঙ্গের জন্য পরস্পরবিরোধী অভিযোগ রয়েছে।
এসএম





