অধিক শোকে মানুষ পাথর হয়; কিন্তু মৃত্যুর ঘটনাও বিরল নয়।দু'জন একসাথে থাকলে বুঝি মরণেও সুখ। স্বামীর মৃতদেহ দেখে স্ত্রীর মৃত্যুর এমন সুখের মৃত্যু, শোকের মৃত্যুর বিরল ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

মালাভালি তালুকের দোদ্দাভুভাল্লি গ্রামের দম্পতি বছর ৮৫-র পরশিবমূর্তি ও তার স্ত্রী ৫৮ বছরের জয়াম্মার বিবাহিত জীবনের বয়স ৪৫। কিন্তু সম্প্রতি বাধর্ক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন পরশিবমূর্তি। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিত্সায় কোনো সাড়া দেননি তিনি। তার মারা যাওয়ার খবর বাড়িতে আসতেই শোকে কাতর হয়ে পড়েন জয়াম্মা।

স্বামীর মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে মৃত্যু হয় তারও।

পড়শিদের পক্ষ থেকে জানা গেছে, তাদের দুই পুত্র সন্তান রয়েছে। রাস্তার ধারে এক ছোট্ট রুটি-মাখনের দোকান চালিয়ে দিন গুজরান করতেন তারা। সংসারে আর্থিক অনটন থাকলেও ভালোবাসায় কোনো খামতি ছিল না। মৃত্যুও তাদের আলাদা করতে পারল না।

 

এমআইএস।