২০১৪ সালের পর আফগানিস্তানের মাটিতে একজন মার্কিন সেনাও থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান ওবামা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সূত্রে এ খবর জানা গেছে।
অবশ্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যদি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর না করেন, তাহলে এমনিতেও কোনো মার্কিন সেনা আফগানিস্তানে থাকতে পারবে না।
আমেরিকার পরিকল্পনা ছিল, ২০১৪ সালের পর আফগানিস্তানে ৮ হাজার মার্কিন সৈন্য রেখে দেওয়া। এসব সৈন্য 'সন্ত্রাসবিরোধী' অভিযান ও আফগান সেনাদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হামিদ কারজাইয়ের শক্ত অবস্থানে আমেরিকার এখন কিছুই করার নেই।
হামিদ কারজাইয়ের সিদ্ধান্ত হচ্ছে, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন না।
আমেরিকাসহ ন্যাটোভূক্ত দেশগুলো চুক্তিতে স্বাক্ষর করতে হামিদ কারজাইকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এলেও কারজাই তার অবস্থানে অনঢ়। তার এই অনঢ় অবস্থানের কারণেই ওবামা নতুন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আফগানিস্তান নিয়ে নতুন অবস্থানে ওবামা
২০১৪ সালের পর আফগানিস্তানের মাটিতে একজন মার্কিন সেনাও থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান ওবামা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সূত্রে এ খবর জানা গেছে।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















