মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নিখোঁজ বিমান নিয়ে চালানো তদন্ত বিষয়ে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হবে। মালয়েশিয় সরকার তদন্তের স্বচ্ছ্বতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ায় তিনি এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাতে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে রাজাক বলেন, ‘আমি আভ্যন্তরীণ তদন্ত বিশেষজ্ঞ দলকে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছি। আগামী সপ্তাহ নাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হতে পারে।’
উল্লেখ্য, গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর থেকে এর তল্লাশি প্রক্রিয়া নিয়ে মালয়েশিয় সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]