সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ জয় পেয়ে আগামী ৭ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট হবেন। বিগত কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। ভোটের মাঠে বাশার আল আসাদের প্রতিদ্বন্দ্বী মাহের হাজ্জার এবং হাসান আন-নূরি। এই ২ প্রতিদ্বন্দ্বী নিজেদের প্রার্থীতা ঘোষণা করার আগে জনগণের কাছে স্বল্প পরিচিত ছিলেন। সরকার বিরোধীরা প্রেসিডেন্ট নির্বাচন বর্জন করার পাশাপাশি নির্বাচনকে "রক্তাক্ত নির্বাচন" হিসেবে আখ্যায়িত করেছে। গত ৩ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গৃহযুদ্ধে ১ লাখ ৬০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করা হচ্ছে,বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ জয় পেয়ে আগামী ৭ বছরের জন্য আবারো প্রেসিডেন্ট হবেন। ভোটের মাঠে বাশার আল আসাদের প্রতিদ্বন্দ্বী মাহের হাজ্জার





