নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শিয়া মতাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব উদযাপনের সময় এ হামলা চালানো হয়। সোমবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

উত্তর-পূর্বাঞ্চলীয় পুটিসকুম শহরে শিয়া মতাবলম্বীরা আশুরা উপলক্ষ্যে একটি শোকযাত্রার আয়োজন করেছিলেন। সেখানে আত্মঘাতী বোমা হামলাকারী মিছিলে শোকযাত্রায় অংশ নিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বোকো হারাম এই হামলা চালিয়েছে। সুন্নী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ২০০৯ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শরীয়া আইন চালু করতে চায়।

নাইজেরিয়ায় খুব অল্প সংখ্যক শিয়া মুসলমানের বাস। আশুরা উপলক্ষ্যে তারা তাজিয়া মিছিল করে থাকে। আর এই তাজিয়া মিছিলকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে সুন্নী সশস্ত্র গোষ্ঠীগুলো।

এমএ