গ্রিসের উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। রোববার ভোরে ৪৬ জন অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। গ্রিসের কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে এবিসি অনলাইন উল্লেখ করেছে।

কোস্টগার্ড জানিয়েছে, লিথুনিয়ান হেলিকপ্টার প্রথমে গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলীয় দ্বীপ লেসবোর কাছে প্রথম অভিবাসীদের দেখতে পায়। পরে খবর পেয়ে গ্রিসের দুটি উদ্ধারকারী জাহাজ ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া পায়নি।

দেশে দ্বন্দ্ব-সংঘাতের কারণে সিরিয়া এবং আফগান শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। পথিমধ্যে নৌকাডুবিতে এখন পর্যন্ত অসংখ্য মানুষের জীবনহানির ঘটনাও ঘটেছে।

এ সব শরণার্থী গ্রিস হয়ে তুরস্ক উপকূলে যান। সেখান থেকে বলকান রাষ্ট্র হয়ে ইউরোপীয় ইউনিয়নের ধনীতে রাষ্ট্রে নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন।

এআই