সৌদি আরবের নব নিযুক্ত বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ ২৭ জানুয়ারী এক বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন,“সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আবদুল আজিজ নিযুক্ত হয়েছেন। সেই সাথে ক্রাউন প্রিন্স হিসেবে মুকরিন বিন আবদুল আজিজ আল-সউদ দায়িত্ব গ্রহণ করেছেন।

নব নিযুক্ত বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানান। নতুন বাদশাহর সুযোগ্য নেতৃত্বে সৌদি আরব উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে কামনা করেন।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে বিরাজমান সমস্যা সমাধানে এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।"

অপর এক বিবৃতির মাধ্যমে গাজীরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব আবুল হাশেম খান, রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের নায়েবে আমীর এবং চারঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব নাজমুল হক, গাজীপুর মহানগরী জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী সেক্রেটারী মুহা: নূরুল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারী জনাব আফজাল হোসাইনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

এসএইচ