সম্পর্কের টানাপোড়নের ভিতরে চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত জন ম্যাককালামের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে ম্যাককালাম বরখাস্তের বিষয়ে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করা না থাকলেও ধারণা করা হচ্ছে কানাডায় চীনের অন্যতম সেলফোন কোম্পানি 'হুয়াইয়ের' নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়ে আমেরিকার সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আমেরিকার অনুরোধে চীনের অন্যতম সেলফোন কোম্পানি 'Huawei' এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝোকে ইরানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে গ্রেফতার করে কানাডা। অভিযোগটি বরবরাই প্রত্যাখ্যান করে এই নির্মাণ প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা। যে ইস্যুতে চীন ও কানাডার মধ্যে অনেকদিন ধরে সম্পর্কের টানাটানি চলছে।

এই বিষয়ে বরখাস্ত হওয়া কানাডার রাষ্ট্রদূত জন ম্যককালাম গত মঙ্গলবার জনসম্মুক্ষে একটি মন্তব্য করেন। যেখানে তিনি বলেন, 'Huawei' এর কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকার এই প্রত্যর্পণ অনুরোধ কোনভাবেই কানাডার জন্য ভালো ছিলো না।

তার পরপরই কোন কারণ উল্লেখ ছাড়াই ম্যককালামকে পদত্যাগ করতে বলা হয়।

বরখাস্তের বিষয়ে দেওয়া বিবৃতিতে ট্রুডো বলেন, ম্যককালামের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে । তিনি আরও বলেন, অভিজ্ঞ এই কুটনীতিক বিচক্ষণের সাথে তার দায়িত্ব পালন করেছে। এ জন্য তাকে এবং তার পরিবারকে ধন্যবাদ।

আমেরিকার বিষয়ে মন্তব্য করার কারণে ম্যককালামকে বরখাস্ত করা হলেও গত শুক্রবার ট্রুডো বলেন, এটা কানাডার জন্য সবচেয়ে ভালো হয় যদি আমেরিকা তার অনুরোধ প্রত্যাখ্যান করে।

এদিকে চীন এ মাসের শুরুতে এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেয়। পাশাপাশি আরও দুই কানাডীয়কে গ্রেফতার করে। যার কারণে চরম উত্তেজনা বিরাজ করছে দুদেশের মধ্যে।

জেড