ইরাকের রাজধানী বাগদাদে বুধবার হয়েছেন। এই ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
অন্য একটি ঘটনায় রাজধানীর একটি রেস্টুরেন্টেও গাড়ি বোমা হামলা হয়েছে। সেখানে প্রাণ হারিয়েছেন পাঁচ জন ও আহত হয়েছেন ১২ জন। বাগদাদের বাণিজ্যিক এলাকা খিলানি স্কোয়ারে আরেক হামলায় চার জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ইরাকের হাসপাতাল সূত্র এসব হতাহতের খবরের সত্যতা স্বীকার করেছে।
ইরাকের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত মাসে এক হাজার ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৯৫ জন বেসামরিক ব্যক্তি, ১২২ জন সেনা ও ৯৬ জন পুলিশ। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এএস[/b]
আন্তর্জাতিক
বাগদাদে পৃথক গাড়ি বোমা হামলায় নিহত ১৬
ইরাকের রাজধানী বাগদাদে বুধবার হয়েছেন। এই ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।





