যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরে জন কেরিকে তার জলবায়ু উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই বাইডেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেন।
অন্যদিকে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন কেরি ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন।
এমবি





