পূর্ব ইউক্রেনে বিদ্রোহীরা দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির সেনাবাহিনী জানায়, বুধবার যুদ্ধবিমান দুটি ভূপাতি করা হয়।

ঘটনা সম্পর্কে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসি দিমিত্রাশকিভস্কি বলেন, ‘গুলি করে দু’টি সুখৈ ইউক্রেনিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।বিমানচালকদের কোনো খবর জানা যায়নি।’

বিমান দু’টি মালয়েশীয় এমএইচ-১৭ জেটবিমানটির ধ্বংসস্থলের ২৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে বলেওজানিয়েছেন তিনি।

তবে সেনাবাহিনীর আরেক মুখপাত্র ভিন্ন স্থানে বিমান দু’টি ভূপাতিতের কথাবলেছেন। তিনি জানিয়েছেন, বিদ্রোহীদের রকেট হামলায় বিমান দু’টি বিধ্বস্তহয়েছে। বিমানচালকরা প্যারাসুটের সাহায্যে নেমে আসতে সক্ষম হয়েছেন।সূত্র: আলজাজিরা।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই


ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই