পৃথিবীতে ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে সাংবাদিকতা মোটামুটি শীর্ষের দিকে।স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে গিয়ে প্রতি বছর সারাবিশ্বে গড়ে শতাধিক সাংবাদিকের মৃত্যু হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাংবাদিকদের ঝুঁকি সবচেয়ে বেশি।
কিন্তু এবার রাশিয়ার মতো দেশে সরাসরি সংবাদ পরিবেশন করার সময় আক্রমণের শিকার হয়েছেন এক টেলিভিশন সাংবাদিক।
মস্কো পার্ক থেকে সাবেক প্যারাট্রুপারদের একটি অনুষ্ঠানের খবর পরিবেশন করছিলেন রাশিয়ার এনটিভি চ্যানেলের সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ।
আচমকা ক্যামেরার সামনে হাজির হলেন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। বেশ কিছুক্ষণ সাংবাদিকের অনুকরণ করতে থাকেন। নিকিতা তাকে ক্যামেরার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ করার পর হঠাৎ তার মুখের দিকে সপাটে ঘুষি বসিয়ে দৌঁড়ে পালিয়েছেন ঐ ব্যক্তি।
ততক্ষণে পুরো ঘটনাটাই সরাসরি সমপ্রচার হয়ে গেছে পুরো দুনিয়ার সামনে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঐ ব্যক্তি মদ্যপ ছিলেন। খবর টেলিগ্রাফ
জেড





