ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকার রাফাহ সীমান্তে কড়াকড়ি আরোপ শিথিল করতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা খলিল আল-হাইয়া গতকাল (মঙ্গলবার) বলেছেন, গাজা থেকে রাফাহ সীমান্ত দিয়ে আরো বেশি লোকজনকে পার হতে দেয়ার জন্য হামাস কায়রো সরকারের প্রতি এ আহ্বান জানায়।
হামাস নেতা খলিল জানান, গাজা থেকে কয়েকজন কর্মকর্তা সম্প্রতি কায়রো সফর করেছেন এবং সে সময় মিশর সরকারকে এ আহ্বান জানানো হয়েছে।
২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ফলে গাজা থেকে বাইরের জগতের সঙ্গে এই রাফাহ সীমান্ত দিয়ে যোগাযোগ করা ছাড়া আর কোনো পথ নেই।
কিন্তু জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসির সরকার ক্ষমতায় আসার পর রাফাহ সীমান্ত দিয়ে লোকজনের পারাপারের বিষয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে।
সিসি সরকারের সঙ্গে হামাসের সম্পর্কে টানাপড়েন রয়েছে। কায়রো বেশ কয়েকবার গাজার বিভিন্ন সুড়ঙ্গপথে পানি দিয়ে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি করেছে।
এসটি





