ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংঘর্ষের কারণে প্রায় ৪৫ হাজার সিরীয় কুর্দী তুরস্কে পালিয়ে গেছে।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কার্তুলমাস শনিবার সাংবাদিকদের বলেন, সীমান্ত খুলে দেয়ার এক দিন পর এখন পর্যন্ত ৪৫ হাজার সিরীয় কুর্দী তুরস্কে এসেছেন। আটটি সীমান্ত পয়েন্ট দিয়ে তারা তুরস্কে ঢুকেছেন।

আইএস যোদ্ধারা গত জুলাই মাসে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করে। সংগঠনটির ৩০ হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ