তুরস্কের গাজিয়ানটেপ শহর বিয়ে বাড়িতে আত্মহত্যা হামলাকারী ১২ থেকে ১৪ বছর বয়সী এক কিশোর বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোসেপ তাইয়েপ এরদোয়ান। ওই হামলায় ৫১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক। খবর বিবিসির।

এরদোয়ান বলেন, কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার নেপথ্যে রয়েছে। কুর্দি জনগোষ্ঠীর বিয়ের অনুষ্ঠানে রাস্তায় আনন্দফূর্তি করার সময় এ হামলা চালানো হয়।

হামলার ধরণ দেখে মনে হচ্ছে, সন্ত্রাসীদের লক্ষ্য ছিল সর্বোচ্চ প্রাণহানি ঘটানো। এর আগে লিখিত বিবৃতিতে এরদোয়ান বলেন, আইএস, পিকেকে কুর্দিশ জঙ্গি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম আলেম ফেতুল্লা গুলেনের অনুসারীদের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, 'আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে হামলাকারীদের উদ্দেশে একটিই বার্তা- তোমরা সফল হবে না।' স্থানীয় সংসদ সদস্য মাহমুদ তগরুল বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তার দল কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) এক সদস্যে বিয়ের অনুষ্ঠান চলছিল। তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে, নবদম্পতি হামলা থেকে বেঁচে গেলেও তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

জেড