ইরাকে কয়েদিদের বহনকারী গাড়ি বহরে বোমা ও বন্দুক হামলায় ৫১ কয়েদি ও ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানা গেছে।

ওই কয়েদিদের তাজি শহর থেকে রাজধানী বাগদাদে নেয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয় বলে বিচার মন্ত্রণালয় ও মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

তবে এতে কয়জন হামলাকারী নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাজি শহরের সেনা ঘাঁটিতে বৃহস্পতিবার ভোরে মর্টার হামলার পর ওই কয়েদিদের সরিয়ে নেয়া হচ্ছিল। সূত্র : বিবিসি।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ