চীনের পূর্বাঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম।

জিয়াংসু প্রদেশের কুনসাং শহরের কারখানাটিতে শনিবার ঘটা এ বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জিনহুয়া সংবাদ সংস্থা।

দেখা গেছে, পোড়া জামাকাপড় পড়ে লোকজন কারখানা কমপ্লেক্সের বাইরে বসে আছে আর কারখানাটি থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে কারখানাটিতে মোটরগাড়ির যন্ত্র তৈরি হতো। সেখানে প্রায় সাড়ে ৪শ’ মানুষ চাকরি করতেন। জেনারেল মোটরস কোম্পানিটির অন্যতম ক্রেতা।

এদিকে, বিস্ফোরণের সময় প্রায় ২০০ মানুষ সেখানে কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর এএফপির।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ