রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের দুটি মেট্রো রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় নিহতে সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিস্ফোরণটি কোন জঙ্গি সংগঠনের দ্বারা সংগঠিত বলে নিশ্চিত করেছে (এনএসি) ন্যাশানাশ এন্টি টেরোরিজম কমিটি। পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় তারা দুইজনকে সন্দেহ করছে বলেও জানায় স্থানীয় সংবাদ মাধ্যমে।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা খুব আশংকাজনক। এর ভিতরে ১৫ বয়সের একটি বালিকার অবস্থা বেশি শোচনীয় কারণ তার শরীর পুড়ে গেছে এবং মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে বলে জানায় রাশিয়ার সাস্থ্যমন্ত্রী ভেরোনিকা।
লাইফ নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ট্রেনের দরজা উড়ে গেছে এবং আহত মানুষ একটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। সেনায়া প্লশ্চাদ মেট্রো স্টেশনে বিস্ফোরণেই অর্ধশতাধিক আহত হন। এদিকে বিস্ফোরণের ঘটনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে পিটার্সবার্গেই অবস্থান করছিলেন।
জেড
-





