কুর্দি লক্ষ্যবস্তুতে তুরস্কের বিমান হামলায় অন্তত ২৭ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে তুর্কি সেনাবাহিনী।

ইরাকের উত্তরাঞ্চল, তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল এবং ইরাক ও ইরান সীমান্তে গত শুক্রবার ও শনিবার এ হামলা চালান হয়।

তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুলাইয়ে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) প্রায় দুই বছরের যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে দেয়। তারপর থেকে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।

তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, শনিবার ইরাকের উত্তর এবং দিয়ারবাকির প্রদেশের লিস জেলায় বিমান হামলা চালিয়ে পিকেকে যোদ্ধাদের ব্যবহৃত গুহা, শেল্টার ও ‘গান পজিশন’ ধ্বংস করা হয়েছে। তবে ওই বিবৃতিতে নিহতের কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

যদিও তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত আনাদলু এজেন্সি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ওই সব হামলায় পিকেকে-র কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, ইরাক ও ইরান সীমান্তের কাছে সেমদিনলিতে শনিবারের সংঘর্ষে পিকেকে-র সাত যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া, ওই এলাকায় শুক্রবার বিমান হামলায় আরো ২০ জন পিকেকে যোদ্ধার প্রাণ গেছে। -রয়টার্স।

ওএফ