আসামে আবারো সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোর রাতে বোরো সম্প্রদায়ের হামলায় অন্তত ১১ জন মুসলমান নিহত হয়েছেন। খবর এনডিটিভি, টাইমস অব ইনডিয়া ও রয়টার্সের।
হামলাকারীরা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের সন্ত্রাসী। ২০১২ সালে এরাই মুসলিমদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। তখনকার হামলায় অসংখ্য মুসলিম নিহত হন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বোরোল্যান্ডের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী একে-৪৭ রাইফেল হাতে কোকরাঝাড় জেলার কয়েকটি গ্রামে মুসলমানদের ওপর হামলা চালায়। তারা একটি গ্রামে ৮ জন মুসলিমকে হত্যা করে। নিহতদের মধ্যে চারজন নারী ও দুটি শিশুও রয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতের এ হামলার পর শুক্রবার ভোর রাতে আরেকটি গ্রামে হামলা চালায় বোরোল্যান্ডের সন্ত্রাসীরা। এতে আরো তিনজন মুসলমান নিহত হন। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]