ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ১৭ মার্চ দেশের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা নির্বাচনের প্রাথমিক ভোটে সহজ জয় পেয়েছেন। বৃহস্পতিবার দলের মুখপাত্র একথা জনান।
নোগা কজ এএফপিকে বলেন,এখন পর্যন্ত প্রদত্ত ভোটের প্রায় ৬০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। এতে দেখা যায়, বেঞ্জামিন নেতানিয়াহু ৮০ শতাংশ এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ড্যানি ড্যানন মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার দিনের শেষ নাগাদ চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
এমএ





