জেলার ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতের এক নাগরিক নিহত হয়েছেন। উপজেলার শিমুলবাড়ী সীমান্তে ৯৩৭ নম্বর পিলার এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

শিমুলবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোফাশ্বের আলী জানিয়েছেন, রাতে ভারতের নাগরিক শাহজাহান আলী ওই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান আলী (২৮)। তার বাড়ি কোচবিহার জেলার থরাইখানা গ্রামে। সকালে বিএসএফ লাশ নিয়ে যায়।

এএইচ