সফটওয়্যার সমস্যার কারণে জেনারেল মটরস (জিএম) তাদের প্রায় চার লাখ ৭৫ হাজার গাড়ি ফেরত চাইবে। নিরাপত্তার স্বার্থে তারা এসব গাড়ি ফেরত চাইবে ।
এসব গাড়ির মধ্যে বেশ কিছু দামি স্পোর্টস গাড়ি এবং পিকআপ মডেলের গাড়ি রয়েছে। এর আগে তারা এ ধরনের সমস্যার কারণে একসঙ্গে এতো বেশি গাড়ি আর কখনো ফেরত চায়নি।
জিএম তাদের অন্যান্য গাড়ির মধ্যে ২০১৪-২০১৫ সালের শেভ্রলেট সিলভারাদো ও জিএমসি সিয়েরা মডেলের আরো সাড়ে চার লাখ গাড়ি ফেরত চেয়ে পাঠাবে।
ফোর হুইল ড্রাইভ সিস্টেমের স্বয়ংসম্পন্ন নিয়ন্ত্রণ সফটওয়্যার চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সুইচ নিউট্রাল করতে পারে।
জিএম জানায়, এর ফলে পার্ক করে রাখা গাড়ির ‘পার্কিং ব্রেক সঠিকভাবে সেট না হলে গাড়িটি চালু হতে পারে।’
জিএম জানায়, এ সমস্যার কারণে কোন দুর্ঘটনা বা আহত হওয়ার খবর শোনা যায়নি। এ ধরনের সমস্যার কারণে আরো দু’বার গাড়ি ফেরত চেয়ে পাঠানো হয়। উল্লেখ্য, সফটওয়্যার সমস্যায় ফেরত চাওয়া এসব গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছে। সূত্র: বিএসএস
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





