মিসর সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে আবদেল ফাত্তাহ আল সিসি। সরকারি গণমাধ্যমে শনিবার এ কথা বলা হয়েছে। 

আলজাজিরা জানিয়েছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শরীফ ইসমাইল। সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে পেট্রোলিয়ামমন্ত্রী ছিলেন তিনি। বাজার মূল্যের চেয়ে কম দামে ইসরায়েলের কাছে গ্যাস বিক্রির অভিযোগে ২০১২ সালে মুরসি সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা হয়।

সর্বশেষ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৩ জন। এর মধ্যে ১৬ জনই নতুন মুখ। নতুনদের মধ্যে দু’জন অর্থাৎ শিক্ষামন্ত্রী জাকি বদর এবং পর্যটনমন্ত্রী হিশাম জাজু মুবারক সরকারের আমলে একই পদে দায়িত্ব পালন করেন।

এআই