আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় আফগান সৈন্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হামলার এ ঘটনা ঘটে। তালেবানরা হামলার এ দায়িত্ব স্বীকার করেছে। আল জাজিরা।

কাবুলের অপরাধ শাখা ইউনিটের প্রধান জেনারেল ফরিদ আফজাল বলেন, রাজধানীর পূর্বাঞ্চলীয় তাঙ্গি তারাখিল এলাকায় সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। কাবুল থেকে জালালাবাদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেনা বহনকারী বাসে পায়ে হেঁটে এসে বোমা হামলা চালানো হয়।

সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এমএ