ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনে তাদের শক্ত অবস্থান স্লোভিআস্ক থেকে পিছু হটেছে। সেনাবাহিনীর অভিযানের পর তারা পিছু হটল।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভেলরি হেলিটেই বলেছেন, স্লোভিআস্কের সিটি কাউন্সিল ভবনে এখন ইউক্রেনের পতাকা উড়ছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতারা বলছেন, সরকারি বাহিনীর 'সংখ্যাধিক্যের' মুখে তাদের যোদ্ধারা নতুন এলাকায় অবস্থান নিয়েছে।

১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর চলতি সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালালো ইউক্রেনের সেনাবাহিনী।

বিবিসি'র সাংবাদিক ডেভিড স্টার্ন জানিয়েছেন, স্লোভিআস্ক নিজেদের দখলে আনতে পারা ইউক্রেনের বর্তমান সরকারের জন্য একটি সফলতা। চলতি বছরের এপ্রিল মাসে এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা শুরু হয়। সূত্র: বিবিসি।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই