ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে পদ্মশ্রী পেয়েছেন পারভিন তালহা। সিভিল সার্ভিসে দুর্দান্ত অবদানের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শনিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কারে ভূষিত করেন।
পদ্মশ্রী পাওয়ার পর প্রতিক্রিয়ায় পারভিন বলেন, এটা তার জীবনে অন্যতম গর্বের মুহূর্ত। ৭০ বছর বয়সী পারভিন ১৯৬৯ সালে শুল্ক দফতরের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অধিকারিক হিসেবে প্রথম কাজ শুরু করেন। তারপর দীর্ঘ ৩৫ বছর একাই কাজ করতে থাকেন নিপুণ দক্ষতায়।
২০০৪ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার করা হয় তাকে। এরপর তিনি উত্তর প্রদেশের নাকোটিক্স কমিশনার হিসেবেও যোগ দেন। প্রতি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে কাজ করে সবার ভরসার পাত্র হয়ে ওঠেন তিনি।
পুরস্কার গ্রহণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তালহা বলেন, একা মহিলা হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নানা বাধাবিঘ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই আমি বুঝিয়ে দিতে পেরেছি, আমি আমার পুরুষ সহকর্মীদের মতো কাজ করতে পারি। বরাবর কাজ করে যাওয়াটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল।
তিনি বলেন, নিজের সঙ্গে নিজেই লড়াই চালিয়ে আজ আমি এখানে। আজ এ সম্মানের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ। এর আগে পারভিন তালহা ভারতের রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। তার লেখা বই ‘ফিদা-ই-লক্ষে’ যথেষ্ট জনপ্রিয়।
এছাড়া টেলিভিশনে তিনি চিত্রনাট্যও লিখেছেন। বহুমুখী প্রতিভার অধিকারিণী পারভিন তালহা অবশেষে পদ্মশ্রী খেতাবে ভূষিত হলেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমিনিউজবিডি.কম) // জেআই
[/b]
আন্তর্জাতিক
প্রথম মুসলিম নারী তালহা পেলেন পদ্মশ্রী
ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে পদ্মশ্রী পেয়েছেন পারভিন তালহা। সিভিল সার্ভিসে দুর্দান্ত অবদানের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শনিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কারে ভূষিত করেন।





