মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রীয় গোপনীয় আইনের আওতায় তাদের আটক করা হয়। বিবিসিকে এক আইনজীবী জানান, এতে তাদের সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে।
মঙ্গলবার থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে তাদেরকে আটকের বিষয়টি স্বীকার করে মিয়ানমার সরকার। আটককৃত গণমাধ্যমকর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য এবং তাদের বর্তমান অবস্থা জানাতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে রয়টার্স।
অনেক দিন ধরেই অব্যাহতভাবে গণমাধ্যমের ওপর অবরোধ আরোপ করে আসছে গণতন্ত্রের আড়ালে সেনা নিয়ন্ত্রিত মিয়ানমার। এ ঘটনায় মিয়ানমারের মার্কিন দূতাবাস গভীর উদ্বেগ জানিয়েছে।
জেড





