রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই বিজেপির বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করেন ভারদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, সংখ্যালঘু তোষণের জন্যই মুখ্যমন্ত্রীকে ধর্মনিরপেক্ষতার ভাণ করতে হচ্ছে। ওই সম্প্রদায়ের মানুষ যাতে তাঁকে ভুল না বোঝেন, সেজন্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মুখ্যমন্ত্রী। তাই এখন তিনি বিজেপি আর মোদীর সমালোচনা করছেন।
বিজেপির ব্রিগেড সমাবেশ। মূল বক্তা নরেন্দ্র মোদী। তার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর প্রশংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসময়ে সুসম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর। গুজরাট দাঙ্গার পর নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ফুল পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। ছিলেন এনডিএ জোটেও। কিন্তু ভোট ময়দানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় চড়া সুরে বিজেপি বিরোধিতা।
কংগ্রেসের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজেপি বিরোধিতা আসলে সবটাই লোকদেখানো। অধীর চৌধুরীর অভিযোগ, বিজেপি সরকার গঠনের মতো অবস্থায় গেলে তাতে যোগ দিতেই পারেন মমতা বন্দ্যেপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে অবশ্য, এসবরে পিছনে রয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অঙ্ক। সূত্র: জিনিউজ।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই।[/b]
'সংখ্যালঘু তোষণের জন্য ধর্মনিরপেক্ষতার ভাণ করছেন মমতা'
রাজনৈতিক বাধ্যবাধকতার জন্যই বিজেপির বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করেন ভারদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
‘নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
















