ব্রাজিলের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোস বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় টেলিভিশন গ্লোবোনিউজ ও ক্যাম্পোসের সোস্যালিস্ট পার্টির এক সদস্য তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দেশটির কর্তৃপক্ষ তার নিহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি।
ক্যাম্পোসের রানিং-মেট মারিনা সিলভা টুইট বার্তায় তার নিহতের খবর জানান।
উপকূলীয় সান্তোস শহরে বুধবার খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্পোসকে বহনকারী ব্যক্তিগত জেট বিমান দুর্ঘটনার শিকার হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া ওই বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
বিমানটিতে ৭ জন ছিল বলে জানা গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কাম্পোস (৪৯) দেশটিতে অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী ছিলেন। সূত্র: রয়টার্স ও বিবিসি
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





