ভারত মহাসাগরে এক মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর একদল তদন্তকারী এখন এই সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছেন যে, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটি হয়তো পৃথিবীর কোনো স্থানে নিরাপদে অবতরণ করেছে।
আন্তর্জাতিক তদন্তকারী দলের বরাত দিয়ে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘নিউ স্ট্রেইট টাইমস’ বুধবার জানিয়েছে, কর্মকর্তারা এখন এ সম্ভাবনা নিয়ে সামনে এগুতে চান যে, নিখোঁজ জেট বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়নি বরং কোনো অজ্ঞাত স্থানে নিরাপদে অবতরণ করেছে।
তদন্তকারী সূত্রগুলো দৈনিকটিকে জানিয়েছে, “এমএইচ৩৭০ ফ্লাইটের এক টুকরা ধ্বংসাবশেষও খুঁজে না পাওয়ায় এখন এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না যে, কোথাও এটি অবতরণ করেছে। অবশ্য, যখন ২০টিরও বেশি দেশ তল্লাশি কাজে অংশ নিচ্ছে তখন বিশ্বের কোনো একটি দেশের পক্ষ থেকে বিমানটিকে লুকিয়ে রাখার সম্ভাবনাও অর্থহীনই মনে হয়।”
মালয়েশিয়ার দৈনিকে এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন এক ডজনেরও বেশি বিমান ও জাহাজ এখনো হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। এর আগে রাশিয়ার একটি দৈনিক দাবি করেছিল, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করেছে এবং এর যাত্রীরা আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছেন। অবশ্য এ খবরের সত্যতা প্রমাণিত হয়নি।
গত ৮ মার্চের প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী একটি বোয়িং ৭৭৭ বিমান ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ হয়ে যায়। কিন্তু প্রায় দেড় মাস পরও বিমানটির কোনো খোঁজ না পাওয়ায় এটির আরোহীদের জন্য ‘মৃত্যু সনদ’ ইস্যু করার কথা চিন্তাভাবনা করছেন মালয়েশিয়ার কর্মকর্তারা। তারা গত রোববার বলেছেন, বিমানটির যাত্রীদের স্বজনরা যাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পেতে পারেন সেজন্য ডেথ সার্টিফিকেট ইস্যু করার বিষয়টি বিবেচনা করছেন তারা। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস, আইআরআইবি।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
নিখোঁজ মালয়েশিয়ার বিমানটি নিরাপদে অবতরণ করেছে!
ভারত মহাসাগরে এক মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর একদল তদন্তকারী এখন এই সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছেন যে, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটি হয়তো পৃথিবীর কোনো স্থানে নিরাপদে অবতরণ করেছে। আন্তর্জাতিক তদন্তকারী দলের বরাত দিয়ে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘নিউ স্ট্রেইট টাইমস’ বুধবার
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















