সিরিয়ার উত্তরে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএল’র অন্তত ১৯ সদস্য নিহত হয়েছে।

ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় হাসাকে প্রদেশে কুর্দি ও আইএসআইএল’র মধ্যেকার এ সংঘর্ষে আরো অনেকে আহত হয়েছে। এ সংঘর্ষে কুর্দি যোদ্ধারা আইএসআইএল’র নিয়ন্ত্রিত কয়েকটি গ্রাম পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, এর আগে সিরিয়ার বিমান বাহিনী আইএসআইএল সন্ত্রাসীদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছিল।

২০১১ সাল থেকে পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সেনা বাহিনীর সংঘাত চলে আসছে এবং সিরিয়ার বেশ কিছু অংশ এখনো বিদ্রোহীদের দখলে রয়েছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই