চীনের সেনাবাহিনীর কোন সদস্য যখন দায়িত্ব পালনরত অবস্থায় থাকবে তখন স্মার্টওয়াচ এবং অন্যান্য পরিধাণযোগ্য প্রযুক্তিপণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের সামরিক বাহিনী।
নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র ‘দ্য পিপলস লিবারেশন আর্মি ডেইলি (পিএলএ ডেইলি)’।
পিএলএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এক সেনা জন্মদিনে উপহার হিসেবে পাওয়া স্মার্টওয়াচ দিয়ে দায়িত্বপালনরত অবস্থায় সহকর্মীদের ছবি তোলার চেষ্টা করার পর সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই বিষয়ে বিশেজ্ঞদের পরামর্শ নেন।
এরপরেই ইন্টারনেট অ্যাকসেস, ব্যবহারকারীর অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে এবং ভয়েস কলিং ফিচার আছে এমন পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে পিএলএ।
চীনের বাজারে উপহার হিসেবে স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এসএইচ





