যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নের লড়াইয়ে আরো দুটি রাজ্যে জয় পেলেন বার্নি স্যান্ডার্স।
ফলে হিলারি ক্লিনটনের সাথে তার ব্যবধান আরো কমে এলো।
স্যান্ডার্স এবার ওয়াশিংটন এবং আলাস্কায় জয় পেয়েছেন।
এছাড়া হাওয়াইতেও ভোট হয়েছে। তবে তার ফল এখনো প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটনে স্যান্ডার্স ৭৬% ভোট পেয়েছেন। আর হিলারি পেয়েছেন মাত্র ২৪ ভাগ ভোট।
আলাস্কায় স্যান্ডার্স ৭৯ ভাগ ভোট পেলেও হিলারি পেয়েছেন মাত্র ২১ ভাগ ভোট।
শনিবার যে তিনটি রাজ্যে ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াশিংটন।
তবে শনিবারের নির্বাচনে স্যান্ডার্স ভালো করলেও এখনো তিনি হিলারির তুলনায় বেশ পিছিয়ে রয়েছেন। শনিবারের আগে হিলারি ১২২৩ ডেলিগেটের সমর্থন পেলেও স্যান্ডার্স আদায় করতে সক্ষম হয়েছেন ৯২০ ডেলিগেটের।
এম আর





