যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনৈতিক অঙ্গন।
দাবানলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, ট্রাম্পের জলবায়ু নীতির কড়া সমালোচনা করেন। বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা ভয়াবহ সিদ্ধান্ত ছিল।
এদিকে, প্রবল বাতাসে আগুন নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে। দাবানলে এরিমধ্যেই অন্তত ৩০ হাজার একর এলাকার বন পুড়ে গেছে।
আগুনের কারণে আরও কয়েক লাখ লোক হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে।
এএস





