ভারতের আসাম রাজ্যে মুসলমানদের উপর হামলায় নারী, শিশুসহ ৩২ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি ।
গণমাধ্যমগুলোতে সহিংসতার ঘটনায় শতশত মুসলমানের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাবার খবরে গভির উদ্বেগ প্রকাশ করেন ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানী।
তিনি বলেন, আসামে মুসলমানদের ওপর এই হামলা নিরপরাধ মানুষের উপর বর্বর অপরাধযজ্ঞের শামিল। তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এই ঘটনায় কর্তৃপক্ষ সেনাবাহিনী আহবান করার পাশাপাশি আসামে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করার পর থেকে এ পর্যন্ত পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে।
সীমান্ত এলাকা বিষয়ক প্রতিমন্ত্রী সিদ্দিক আহমেদ আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেন, তার সরকার ও কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেস নারী ও শিশুসহ হত্যাকাণ্ডে শিকার নিরাপরাধ মানুষগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় ২ বছরের শিশু যে কিনা মাত্র হাঁটতে শিখেছে সেই নিস্পাপ শিশুও গুলির হাত থেকে রেহায় পায় নি। আমার জীবনে এ ধরনের নির্মম দৃশ্য আমি আর কখনো দেখেনি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]