ভারত অধিকৃত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে শুক্রবার এক হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এনডিটিভি এ খবর জানিয়েছে।
এ ঘটনার পর ভারতীয় সেনারা এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।
তারা দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনীর ছত্রছায়ায় থেকে চালানো এ হামলায় এক সেনা নিহত হয়েছেন।
এদিকে, ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন, শুক্রবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ রেখার কাছে এনকাউন্টারে এক ভারতীয় সৈন্য শহীদ ও এক সন্ত্রাসী নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর ছত্রছায়ায় থেকে গুলি চালানো সন্ত্রাসীরা পাকিস্তান অধিকৃত কাশ্মিরে পালিয়ে যাওয়ার আগে ওই জওয়ানের অঙ্গচ্ছেদ করে।'
জম্মু-কাশ্মীর সীমান্তে চালানো গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনা হত্যার এ ঘটনা ঘটল বলে দাবি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ।
কেবি





