মধ্য আফ্রিকান রিপাবলিকে (সিএআর) গণহারে মুসলমানদের নিধন বন্ধে দেশটির প্রেসিডেন্ট ক্যাথরিন সামবা পানজা যুদ্ধ ঘোষণা করেছেন। হামলাকারী খ্রিস্টান মিলিশিয়াদের মোকাবেলায় তিনি দেশের সকল মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
দেশটিতে কিছুদিন ধরে ব্যাপকহারে মুসলমানদের হত্যা ও নির্মম নির্যাতন করা হচ্ছে। জীবনের ভয়ে এরই মধ্যে দেশটি থেকে ১০ হাজারেরও বেশি মুসলমান পালিয়ে গেছেন প্রতিবেশী দেশ ক্যামেরুন ও চাদে। তারা সেখানে শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। এসব ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে উঠে আসলে প্রেসিডেন্ট পানজা এই ঘোষণা নেন।
প্রেসিডেন্ট পানজা এসব ঘটনায় খ্রিস্টান বালাকা মিলিশিয়াদের দায়ী করে বলেন, তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে গেছে। তাই তারা মানুষ খুন ও লুটতরাজ করছে। তিনি বলেন, তারা হয়তো ভাবছে আমি একজন নারী এবং আমি দুর্বল। কিন্তু যেসব খ্রিস্টান বালাকারা হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। সূত্র: আল জাজিরা
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
মুসলিমদের রক্ষার অঙ্গীকার করলেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট