চীনের এক যুবক শীত নিবারণে পার্ক করা একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জিয়াংসু প্রদেশের নানজিং শহরের গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পর দিন সকালে চেন নামের ওই যুবককে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছে পুলিশ।
পুলিশ বলছে, ২০ বছর বয়সী ওই যুবক দাবি করেছেন, মাতাল থাকায় ঘটনার সময় হুঁশ ছিল না তাঁর। নিজেকে ও বন্ধুকে উষ্ণ রাখতেই পার্ক করা বিলাসবহুল একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন। কিন্তু আগুন বেড়ে তাপমাত্রা অসহনীয় হয়ে পড়লে তাঁরা ঘটনাস্থল থেকে সরে পড়েন।
ওই যুবক বলেছেন, ‘আমি ভেবেছি, গাড়িতে আগুন জ্বাললে তা আমাকে উষ্ণ রাখবে। আগুন বেড়ে গেলে তাপমাত্রাও বাড়ে। এরপর আমি সরে পড়ি।’
পুলিশ জানিয়েছে, পর্যবেক্ষণ ক্যামেরার সহায়তায় ওই সন্দেহভাজন যুবককে চিহ্নিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
[b]ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শীত নিবারণে ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছে যুবক
চীনের এক যুবক শীত নিবারণে পার্ক করা একটি ভক্সওয়াগেন গাড়িতে আগুন দিয়েছেন। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জিয়াংসু প্রদেশের নানজিং শহরের গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। পর দিন সকালে চেন
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
















